শাওমির ১০৮ মেগাপিক্সেলের স্মার্টফোন উন্মোচিত

৫ নভেম্বর, ২০১৯ ২১:৪৯  
শাওমি উন্মোচন করেছে সিসি৯ প্রো স্মার্টফোন, যা বর্তমানে বাজারে থাকা সবচেয়ে বেশি রেজ্যুলেশন ক্যামেরার মধ্যে অন্যতম। এই ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, যা ফুজিফ্লিমের ১০২ মেগাপিক্সেল জিএফএক্স ১০০ মিডিয়াম ফরম্যাট ক্যামেরার চেয়েও এগিয়ে রয়েছে। খবর এনগ্যাজেট। বাজার সেরা ক্যামেরার পাশাপাশি সিসি৯ প্রো ফোনের পিছনে আরও চারটি ক্যামেরা রয়েছে। যেগুলো হলো- ৫ মেগাপিক্সেল ৫এক্স টেলিফটো, ১২ মেগাপিক্সেলের ২এক্স টেলিফটো, ২০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। যথাযথ আলো পেলে ফোনটির ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরায় বিলবোর্ড প্রিন্ট করার উপযোগি ছবি তোলা যাবে বলে দাবি করেছে শাওমি। করা যাবে ফোরকে ভিডিও রেকর্ডিং। ফোনটিতে অধিক ব্যাকআপের জন্য ৫২৬০ এমএএইচ ব্যাটারি থাকছে। সামনে থাকছে এজ-টু-এজ ৬.৪৭ ইঞ্চির কার্ভড ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর ভিতরে থাকরে ৭৩০জি মোবাইল প্লাটফর্ম। ডিবিটেক/বিএমটি